ঢাকারবিবার , ২৮ নভেম্বর ২০২১
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সমাজকল্যাণমন্ত্রী

TITUL ISLAM
নভেম্বর ২৮, ২০২১ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

রবিবার (২৮ নভেম্বর) দুপুর ২টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের করিমপুর নেছারিয়া মাদরাসা কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় তার ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ উপস্থিত ছিলেন।

মন্ত্রীর নিজ ইউনিয়ন তুষভাণ্ডারে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ। মোটরসাইকেল প্রতীকে নৌকার বিপরীতে নির্বাচন করছেন সমাজকল্যাণমন্ত্রীর ছোট ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুজ্জামান আহমেদের স্ত্রী সদ্য বহিষ্কৃত উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাজেদা বেগম। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মন্ত্রীর নিজ পরিবারে নৌকার ‘বিদ্রোহী’প্রার্থী থাকায় জেলাবাসীর নজর ছিল তুষভাণ্ডার ইউপি নির্বাচনে। তবে নির্বাচনকালীন নিজ এলাকায় অবস্থান করলেও নির্বাচনী আচরণবিধি মেনে তিনি বাড়িতেই অবস্থান করেন।

 

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।