ঢাকাশুক্রবার , ৮ অক্টোবর ২০২১
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

দলগ্রাম ইউনিয়নবাসীর সেবা করতে নির্বাচনে অংশ নিতে মাঠে নেমেছেন আতাউর রহমান ছোটন

TITUL ISLAM
অক্টোবর ৮, ২০২১ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।

কালীগঞ্জে আসন্ন ইউপি নির্বাচনে ৪ নং দলগ্রাম ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে গণসংযোগ শুরু করেছেন। এবার দলগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ ভোটারদের মাঝে আলোচনায় রয়েছেন দলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান ছোটন মাষ্টার। বাংলাদেশ আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন নৌকা পেতে তিনি দিনরাত নিরলসভাবে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। অত্র ইউনিয়নের সর্বসাধারণের মুখে আলোচনায় রয়েছে এবারের চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শিক্ষিত,সৎ এবং যোগ্য হিসেবে আতাউর রহমান ছোটন ।

ইউনিয়নবাসী বলছেন, এবারের নির্বাচনে আতাউর রহমান ছোটন দলীয় মনোনয়ন নৌকা পেলে বিপুল ভোট পেয়ে বিজয়ী হবেন । এলাকাজুড়ে তার অবস্থান অন্যসব প্রার্থীদের চেয়ে অনেকটা ভালো রয়েছে। এর কারন তিনি সবসময় এ ইউনিয়নের সর্বস্তরের মানুষের বিপদে আপদে পাশে দাড়িয়েছেন বাড়িয়ে দিয়েছেন সহযোগিতা হাত।

করোনাকালীন সময়ে এ ইউনিয়নের অনেক হতদরিদ্রের মাঝে খাদ্যসহায়তা বিতরন করেছেন তিনি। নিজ উদ্যোগে কর্মহীন অসচ্ছল ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর রেখেছেন দিয়েছেন ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা । গরীব অসহায় মানুষদের পাশে থাকার কারনেই তিনি আজ  জনপ্রিয়তার শীর্ষে।

নির্বাচনের বিষয়  চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান ছোটন  বলেন , দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামীলীগের  সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। দলের দুর্দিনে রাজপথে নেতৃত্ব দিয়েছি। একজন ত্যাগী নেতা হিসেবে দলীয় মনোনয়নের জন্য প্রত্যাশা করছি। ইউনিয়নবাসীর কাছে আমার ব্যাপক জনপ্রিয়তা ও সুনাম রয়েছে । আমার বিশ্বাস দল আমাকে মনোনয়ন দেবেন। নৌকা প্রতীক পেলে বিপুল ভোট পেয়ে বিজয়ী হব ইনশাআল্লাহ।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।