ঢাকাশনিবার , ৭ আগস্ট ২০২১
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে সিএন্ডএফের পাল্টা কমিটি গঠন

TITUL ISLAM
আগস্ট ৭, ২০২১ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

লালমনিরহাটে বুড়িমারী স্থলবন্দরে রুহুল আমিন বাবুল-শাহ নেয়াজ নিশাদের তিনদিন আগের করা ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টদের (সিএন্ডএফ) কমিটিকে চ্যালেঞ্জ করে পাল্টা কমিটি করা হয়েছে।

শনিবার (৭ আগস্ট) বুড়িমারী সাক্ষর প্লাজা মাঠে দিনব্যাপি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে হাতিবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগকে সাধারণ সম্পাদক ও ছায়েদুজ্জামান সায়েদকে সভাপতি করা হয়।

নতুন এ কমিটির পক্ষে-বিপক্ষে মতভেদ দেখা দিয়েছে।

বুড়িমারী স্থলবন্দরে সিএন্ডএফ লাইসেন্স রয়েছে মোট ৫৩ জনের। বেশকিছু লাইসেন্সের বিপরীতে ৫৭ লাখ টাকার রাজস্ব ফাঁকি রয়েছে। সম্প্রতি বকেয়া পরিশোধ করেনি এমন লাইসেন্স বাতিল করার চিঠি আসে।

পূর্বে করা কমিটির সাধারণ সম্পাদক শাহ নেয়াজ নিশাদ বলেন, ‘আজকের করা কমিটির সভাপতির ছায়েদ এন্টারপ্রাইজএর বিপক্ষে ২ কোটি ৫৭ লাখ টাকা রাজস্ব বাকি রয়েছে। লাইসেন্স বাতিলের চিঠি কার্যকর হলে তার লাইসেন্স বাতিল হবে। তাই তিনি এমপির ছেলে মাহমুদুল হাসান সোহাগকে নিয়ে এসে পাল্টা কমিটি করলেন। আমাদের কমিটিই বৈধ।’

এ বিষয়ে মাহমুদুল হাসান সোহাগের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

সম্মেলন স্থলে দাবি করা হয়েছে, ২০০২ সালে একটি কমিটি করা হয়। যার মেয়াদ ২০০৪ সালে শেষ হয়। এখন থেকে নতুন কমিটির সবাইকে একতাবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।