ঢাকাসোমবার , ১০ মে ২০২১
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জ বাসীকে ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক উপজেলা চেয়ারম্যান তাহির তাহু

TITUL ISLAM
মে ১০, ২০২১ ১০:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। চলছে মাহে রমজানের সিয়াম সাধনার মাস। সামনে ঈদ। কিন্তু সারা বিশ্বের ন্যায় আমাদের বাংলাদেশেও করোনার ভয়াল থাবায় মৃত ও আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশের এই ভয়াবহ অবস্থায় সকলে স্বাস্থ্যবিধি মেনে চলুন।

আর এই ঈদকে সামনে রেখে কালীগঞ্জ উপজেলাসহ সারা দেশবাসীকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন তাহির তাহু – সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কালীগঞ্জ,।

তিনি বলেন, এক মাস ব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলিম জাতির জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদ-উল ফিতর। ঈদ_উল ফিতরের উৎসব মুসলিম জাতি নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। এক মাস ব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষা ও সাধনার মধ্য দিয়ে আসে ঈদ-উল ফিতরে আনন্দঘন একটি মুহূর্ত।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারীর আঘাতে এবছর হয়তো পূর্বের মত সবাইকে নিয়ে ঈদের আনন্দ ও উৎসব করা সম্ভব হবে না, তবুও আমরা যে যেখানেই যে ভাবেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটতম আত্মীয়সহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। কোন অসহায় ও দুস্থ কর্মহীন মানুষ যেন অভুক্ত না থাকে এ জন্য যারা বিত্তবান ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাহাতে নিরন্ন অভুক্ত মানুষ ঈদের আনন্দের অংশীদার হতে পারে।

পরম করুণাময় আল্লাহ-তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি। ঈদ-উল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সম্মৃদ্ধি আর ভালোবাসা। সবাইকে ঈদ মোবারক।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।