ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে বাস চাপায় মা-ছেলে নিহত, আহত ৫

TITUL ISLAM
নভেম্বর ২৬, ২০২০ ৬:২১ পূর্বাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলায় চৌধুরীর মোড়ে বাস চাপায় ইজিবাইক যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫জন। বৃহস্পতিবার, ২৬ নভেম্বর বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের শৌলমারী গ্রামের বদিউজ্জামানের স্ত্রী মন্জিলা বেগম  (৩২) ও তার ৩ বছরের ছেলে সাজেদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক স্বজনকে দেখতে সকালে নিজেদের ইজিবাইকে রওয়ানা দেন বদিউজ্জামান, মঞ্জিলা বেগম ও তাদের সন্তান সাজেদুল এবং আরও চার যাত্রী। ইজিবাইকটি চৌধুরীর মোড়  এলাকায় দ্রুত গতির একটি বাস সেটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মঞ্জিলা। পরে স্থানীয়রা বাবা-ছেলেসহ আহতদের ওই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সিকিৎসক সাজেদুলকে মৃত ঘোষণা করেন।

এদিকে আহত ৫জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বদিউজ্জামান নিজেই ইজিবাইকটি চালাচ্ছিলেন বলে জানা গেছে।

কালীগঞ্জ থানার ওসি আরজু মো. আরজু সাজ্জাদ হোসেন বলেন ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।