ঢাকাবৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

তুষভান্ডার মহিলা ডিগ্রী কলেজের ৪ তলা একাডেমী ভবনের উদ্বোধণ করলেন সমাজকল্যাণ মন্ত্রী

TITUL ISLAM
নভেম্বর ১২, ২০২০ ১০:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

বুধবার ১১ নভেম্বর বিকালে লালমনিরহাটের কালীগঞ্জের তুষভান্ডার মহিলা ডিগ্রী কলেজের ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধণ করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষা অধিদপ্তরের কুড়িগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহাজান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান, সহকারি পুলিশ সুপার (বি সার্কেল) তাপস সরকার, কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি নুর ইসলাম আহমেদ,অধ্যক্ষ মাহবুবুর রহমান ।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ করা হয়। তুষভান্ডারে জেরিন এন্টারপ্রাইজ নামে ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবু তালেব মিলু কাজটি সম্পন্ন করেন।

মন্ত্রী বলেন,দেশের তৃর্নমুল থেকে রাজধানী পর্যন্ত উন্নয়নে মহোউৎসব দেখে স্বাধীনতার পরাজিতরা ঈর্ষ্যান্বিত। তারা বিভিন্ন ভাবে এ উন্নয়নে ধারাকে বাধাগ্রস্থ করতে অপতৎপর।

দেশ স্বাধীনের পরপর পাকিস্তানিদের দোসরা বলেছিল এদেশ হবে তলাবিহীন ঝুঁড়ি। তাদের মুখে এখন ছাঁই পড়েছে। সেই তলাবিহীন ঝঁড়ির দেশ এখন উঁপচে পরা ঝুঁড়িতে পরিনত করেছে প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তিনি এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ষড়ুন্ত্রকারিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।