ঢাকারবিবার , ৯ আগস্ট ২০২০
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর দেওয়া টাকা রংপুরের সাংবাদিকদের উপহার দিলেন রেজাউল করিম মানিক

TITUL ISLAM
আগস্ট ৯, ২০২০ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি করোনা মহামারীতে ভাইরাস মোকাবেলায় জনসচেতনা বৃদ্ধির পাশাপাশি অসচ্ছল সংবাদ কর্মীদের শুরু থেকে পাশে ছিলেন,সর্ববৃহৎ শিল্পী গোষ্ঠীর বসুন্ধরা গ্রুপের স্যাটেলাইট টেলিভিশন নিউজ টুয়েন্টিফোর রংপুর ব্যুরো প্রধান ও রংপুর সংবাদের প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম মানিক।

তারই ধারাবাহিকতায় করোনাকালীন পেশাগত দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রীর দেয়া প্রণোদনার দশ হাজার টাকার চেক নিজে না নিয়ে রংপুরের কমর্রত টেলিভিশন ক্যামেরাপার্সন ও পত্রিকার ফটো সাংবাদিকদের মাঝে উপহার হিসেবে তুলে দেন।

তার এই মহতি কর্মকান্ডে দৃষ্টি কেড়েছে রংপুরের সাংবাদিক সমাজে। উপহার হিসেবে প্রণোদনার টাকা সংবাদ কারিগরদের মাঝে তুলে দেয়ার পর নিউজ টুয়েন্টিফোর রংপুর ব্যুরো প্রধান ও রংপুর সংবাদের প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম মানিক।

একজন রির্পোটারের চেয়ে শতগুন পরিশ্রম করে থাকেন ক্যামেরার পিছনে থাকা মানুষগুলো। কিন্তু তাদের মূল্যায়ন আমরা ভুলে যাই। আমার তাই র্দীঘ সাংবাদিকতার জীবনে এমনটাই দেখেছি। সেই অনুভূতি থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া প্রণোদনার টাকা কয়েকজন মাঠ পর্যায়ের চিত্রগ্রাহকদের দিলাম।

বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, এর আগে এনটিভির সিনিয়র রির্পোটার মঈনুল হকও কয়েকজনের মাঝে প্রণোদনার টাকা বিতরণ করে নিজের মহত্বের পরিচয় দিয়েছিলেন। আজ রোববার  নিউজ টুয়েন্টিফোরের রংপুরের ব্যুরো প্রধান মানিক। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

রংপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এ্যাসোসিয়শন ( টিসিএ) রংপুরের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন বলেন, নিউজ টুয়েন্টিফোরের রংপুরের ব্যুরো প্রধান মানিক চিত্রগ্রাহকদের সুখে দুঃখে এর আগেও ছিল।

আজও এই করোনা মহারীতে চিত্রগ্রাহকদের মূল্যায়ন করে, আমাদের কথা ভেবে আমাদের পাশেই থাকলেন। আমরা টিসিএর পক্ষ থেকে তার প্রতি কতৃজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনেও তিনি আমাদের পাশে থাকবে এই কামনা করি। এদিকে, রংপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এ্যাসোসিয়শন ( টিসিএ) রংপুরের সভাপতি শাহ নেয়াজ জনি বলেন, এই প্রথম রংপুরে ২জন রির্পোটার তাদের সহযোদ্ধাদের পাশে দাড়ালেন। নিউজ টুয়েন্টিফোর রংপুর ব্যুরো প্রধান ও রংপুর সংবাদের প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম মানিক বরাবরই সংবাদ কর্মীদের পাশে থেকে সাংবাদিকতা করে আসছেন। তার এই মহৎ উদ্যোগ তৃণমূল সংবাদকর্মীদের আরো অনুপ্রেরণা জোগাবে ।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।