ঢাকারবিবার , ২৪ মে ২০২০
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে দুস্থ প্রতিবন্ধীদের মাঝে সামাজিক কল্যাণ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

TITUL ISLAM
মে ২৪, ২০২০ ৭:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

২৩মে(শনিবার) বিকেল ৫ ঘটিকার সময় কালিগঞ্জ প্রেসক্লাব হলরুমে ঈদ সামগ্রী বিতরনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল ,তেল ,লবন ,আলু ,সেমাই ,চিনি ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহাঙ্গীর হোসেন, কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, সাধারণ সম্পাদক লিটন পারভেজ, সিনিয়র সাংবাদিক ও শিবরাম স্কুলের পরিচালক তিতাস আলম, সংগঠনের উপদেষ্টা, দৈনিক মুক্তির প্রকাশক ও সম্পাদক নূর আলমগীর অনু, সামাজিক কল্যাণ সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম পলাশ প্রমুখ।

এ সময় সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম পলাশ বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক কল্যাণ সংগঠন ইতিপূর্বে বিনামূল্যে মাস্ক, লিফলেট, সাবান সহ ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের অসহায় দুস্থ প্রতিবন্ধীদের ৪৫ টি পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রী বিতরণ যারা সংগঠন কে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে করণা মোকাবেলায় সকলকে ঘরে থাকার আহ্বান ও সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।