ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২০
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে সুইপার,জেলে, অস্বচ্ছল হতদরিদ্র ১২০ টি পরিবারে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতারণ

TITUL ISLAM
এপ্রিল ১, ২০২০ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

করোনা ভাইরাস সংক্রামণ ঠেকাতে বাইরে বের হওয়া নিষেধাজ্ঞায় খাদ্য সংকটের আশঙ্কার মধ্যে

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এর পরামর্শে , দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ সুইপার,জেলে, অস্বচ্ছল এবং হতদরিদ্র ১২০ টি পরিবারের পৌঁছে দেয়া হচ্ছে জরুরি ত্রাণসামগ্রী।

তাদের মাঝে বিতারণ করেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন। বুধবার বিকালে উপজেলার মাঝি পাড়া এলাকায় থাকা অস্বচ্ছল ও হতদরিদ্র পরিবারের বাড়িতে বিতরণ করা হয় এসব ত্রাণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান বলেন, বাইরে বের হতে না পারলে খাদ্যের সংকট দেখা দেবে, দিনমজুর ও ভিক্ষুকদের পরিবারে। তাই ত্রাণ দুর্যোগ শাখার বরাদ্দে প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও দুই কেজি ডাল এবং ১ লিটার তৈল একটি সবান মিলে একটি প্যাকেট করা হয়েছে। এসব প্যাকেট আজ বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হচ্ছে

 

 

ত্রাণ পৌঁছে দেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, ইউএনও রবিউল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম, প্রমুখ। এ সময় করোনা সংক্রামণ রোধে স্বাস্থ্য বিভাগ ও সরকারি নির্দেশনা মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান রবিউল হাসান।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।