ঢাকাসোমবার , ২২ এপ্রিল ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা 

TITUL ISLAM
এপ্রিল ২২, ২০২৪ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলীর আলোকে ‘জরুরি সাড়াদান’ পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২২ এপ্রিল সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমামের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদের সঞ্চালনায়, অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুজ্জামান আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কমিউনিকেশন স্পেশালিস্ট সৈয়দ আশরাফুল ইসলাম।

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ কবির, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোশাররফ হোসেন, উপজেলা কৃষি অফিসার তুষারকান্তি রায়,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, কাকিনা ইউনিয়নের চেয়ারম্যান তাহির তাহু ও তুষভান্ডার ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম প্রমুখ।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।