ঢাকাবুধবার , ১৮ জানুয়ারি ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে গরীব অসহায় এতিম শিক্ষার্থীদের মাঝে  শীতবস্ত্র বিতরন

TITUL ISLAM
জানুয়ারি ১৮, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

লালমনিরহাটের-কালীগঞ্জে-সুবিধাবঞ্চিত শীতার্তদের উঞ্চতা দিতে সহায়তার হাত বাড়িয়েছেন উপজেলা প্রশাসন।

বুধবার (১৮ জানুয়ারি) রাতে কালীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম নিজে উপস্থিত থেকে ভোটমারী কেরামতিয়া একরামিয়া হাফিজিয়া ও কাকিনা,মদাতী এতিম মাদ্রাসায় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ উদ্যোগে প্রধানমন্ত্রীর তহবিল থেকে গরীব অসহায় এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন।

সুবিধাবঞ্চিত শীতার্ত শিশুদের সরাসরি জহির ইমামের হাত থেকে এই কম্বল পেয়ে উপজেলা প্রশাসনের প্রতি তৃপ্তির দৃষ্টিতে তাকিয়েছেন।
যা মানবিকতা ফুটে উঠার এক দৃশ্যের সৃষ্টি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম কম্বল বিতরণ শেষে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর সবসময় অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়। মানুষেরা যেন কষ্ট না পায় সেদিকে সদস্যরা সতর্ক রয়েছ।

উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম জানান শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ প্রধানমন্ত্রী পক্ষ থেকে শুরু হয়েছে যা জেলা জুড়ে চলছে এবং এই শীতে অব্যাহত থাকবে।

শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর এসব কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, ভোটমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরাদ হোসেন,

ইউপি সদস্য আহিদুল ইসলাম, মসজিদ কমিটির সভাপতি শওকত আহমেদ। প্রমূখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।