ঢাকাশুক্রবার , ২৬ আগস্ট ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হাঁটু পানি পেরিয়ে বিদ্যালয়ে যায় তারা- সাপের ভয়ে আতঙ্কে শিক্ষার্থীরা ! নেই সেতু

TITUL ISLAM
আগস্ট ২৬, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল  লালমনিরহাট।।

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার
তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর গ্রামের চর সরিষা বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া-আসার একমাত্র রাস্তাটির বর্ষার পানিতে প্লাবিত হয়েছে।

তাই হাঁটু সমান পানির ওপর দিয়ে শ্রেণিকক্ষে যেতে হয় -শিক্ষার্থীদের। পাশাপাশি একটু বৃষ্টিতে পানি ঢুকে পড়ে স্কুল মাঠে।  এই অবস্থাতেই চলছে বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম।

স্থানীয়রা জানান, এই গ্রামটি মূলত নদী তীরবর্তী চরাঞ্চল। নদী ও খাল বৃস্টি হওয়ায় এখানকার বেশিরভাগ এলাকা বন্যা-জলোচ্ছ্বাসের সময় পানিতে প্লাবিত থাকে। ৩১বছর ধরে আমাদের একমাত্র সমস্যা রাস্তা এবং সেতুর। ভোট আসলেই সবাই এই রাস্তা এবং সেতু নির্মাণ করে দেওয়া প্রতিশ্রুতি দেন কিন্তু ভোট শেষ হলে আর কারো দেখা পাওয়া যায় না।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন জানান, পানিতে ডুবে কিংবা সাপের কামড়ে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তাই সন্তানদের স্কুলে পাঠিয়েও দুশ্চিন্তায় থাকতে হয়, বাচ্চাদের অনেক সময় কোমর সমান পানি পাড় হয়ে শ্রেণিকক্ষে যেতে হয়।

এ বিষয়ে চর সরিষা বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাওসার সাংবাদিকদের বলেন, এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ঝুঁকি নিয়ে আমাদেরকে স্কুলে আসা-যাওয়া করতে হচ্ছে। এই রাস্তা এবং একটি সেতুর জন্য বার বার আবেদন করছি কিন্তু কোন লাভ হয়নি। একটু পানি হলেই ব্যাগে করে বাড়তি কাপড় নিয়ে আসতে হয়। এই দুর্ভোগ থেকে আমরা পরিত্রাণ চাই।

কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ বলেন, এ জনদুর্ভোগ পরিত্রাণের জন্য দ্রুত রাস্তা এবং সেতুর কাজ করা হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।