ঢাকাসোমবার , ২২ আগস্ট ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আমাকে হত্যা করতে চায়! ‘‘আমি বাঁচতে চাই’’ আমি পুলিশের সহযোগিতা চাই

TITUL ISLAM
আগস্ট ২২, ২০২২ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের চর কাঞ্চনশ্বর গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে রাতের আধারে বকুল মিয়াকে হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করায় অভিযোগ উঠেছে একই এলাকার আশরাফ আলী গংদের বিরুদ্ধে। তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন

আমাকে হত্যা করতে চায়! ‘‘আমি বাঁচতে চাই’’ আমি পুলিশের সহযোগিতা চাই।

এ ঘটনায় ২০ আগস্ট রাতে বকুল মিয়া বাদী হয়ে আশরাফ আলীকে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী বকুল মিয়ার অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চর কাঞ্চনশ্বর এলাকার প্রভাবশালী আশরাফ আলী গংদের সহিত বিরোধ চলে আসছে। এরই এক পর্যায় গত ১৯ আগস্ট রাতের আধারে চর সরিষাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আশরাফ আলীর সাথে বকুল মিয়ার দেখা হলে বকুল মিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজসহ বে-আইনী ভাবে হুমকী-ধামকী সহ মারপিট করতে উদ্যত্ত হয় আশরাফ আলীসহ তার লোকজন।

এ বিষয় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) এটিএম গোলাম রসুল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।