ঢাকাশুক্রবার , ১২ আগস্ট ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে বিকাশের দোকানে দুর্ধর্ষ চুরি

TITUL ISLAM
আগস্ট ১২, ২০২২ ৬:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জে একটি বিকাশের দোকানে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে।

গত রবিবার (১৭ জুলাই) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার দলগ্রাম বাজারের ইউনিয়ন পরিষদ মার্কেটে অবস্থিত মায়ের দোয়া টেলিকমে এমন দুর্ধষ চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় মায়ের দোয়া টেলিকমের স্বত্বাধিকারীরা কারিমুল হাসান লাভলু ১৮ জুলাই সবুজসহ তিনজনের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ১৭ জুলাই রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে পাশের একটি দোকানে ফলমুল কিনে ভূলক্রমে তার চাবির গোছাটি ফলমুলের সাথে পানের ডালার পাশে রেখে বাড়ীতে যান কারিমুল।

ওই রাতেই ওই চাবির গোছা দিয়ে ফলমুল ব্যবসায়ী সবুজ মিয়া তার দোকানের ভিতরে প্রবেশ করে তার ড্রয়ারে বিকাশ লেনদেনের রক্ষিত থাকা ৩ লক্ষ ত্রিশ হাজার পাচশত টাকা লুটপাট করে নিয়ে যায় সবুজ।

যাহার মধ্যে এক হাজার টাকার নোট ১০০ টি, পাঁচশত টাকার নোট ৩০৮ টি, একশত টাকার নোট ৪৭০ টি এবং দশ টাকা,বিশ টাকা ও পঞ্চাশ টাকার নোটের খুচরা টাকা ২৯,৫০০। সর্বমোট তিন লক্ষ ত্রিশ হাজার পাঁচশত টাকা।

এই বিষয়ে মায়ের দোয়া টেলিকমের মালিক কারিমুল জানান,আমাকে নিঃস্ব করে দিয়েছে। এ চুরির ঘটনার সাথে পাশের দোকানদার সবুজ জড়িত। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ চুরিকৃত টাকা উদ্ধারে প্রশাসনিক সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী কারিমুল।

এই বিষয়ে দলগ্রাম ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন,অভিযোগ পেয়ে উভয় পক্ষকে নিয়ে সালিশ করেছি। সালিশে সবুজ মিয়া চুরিকৃত টাকা ফেরৎ দেয়ার সময় নিয়ে এখন টালবাহানা করছেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।