ঢাকামঙ্গলবার , ৯ আগস্ট ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পানির নিচে পড়ে আছে ৩০ লাখ টাকার ব্রীজ  ঝুঁকি নিয়ে চলা চল করছে পাঁচ গ্রামের মানুষ!

TITUL ISLAM
আগস্ট ৯, ২০২২ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার পাঁচ বছর আগে আকস্মিক বন্যায় দেবে গিয়েছিল সেতুটি।বর্ষাকালে সেই সেতুর অর্ধেকের বেশী অংশ পানিতে নিমজ্জিত থাকে। দীর্ঘ ৫ বছরে সেতুটির সংস্কার বা নতুন করে সেতুও তৈরি না হওয়ায় চরম দুর্ভোগ ও ঝুঁকি নিয়ে চলাচল করছে প্রায় পাঁচটি গ্রামের মানুষ।

সেতুটির অবস্থান লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়েনের পুর্বপাড়া এলাকায় দীর্ঘ ৫ বছর অতিবাহিত হয়ে গেলে সংস্কারের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কতৃপক্ষ। বর্ষা মৌসুম আসলে সীমাহীন দুর্ভোগ আর ভোগান্তিতে পরেন ওই এলাকার মানুষ।চলতি বর্ষা মৌসুমে ভোগান্তি উঠেছে চরমে।

পুর্বপাড়া,আমিনগঞ্জ, মটের পার সহ বেশ কয়েকটি গ্রামের মানুষকে এই ঝুঁকিপূর্ণ সাঁকো পার হয়ে প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা যেতে হয়। স্থানীয়রা জানান,ব্রীজটি ভেঙ্গে যাওয়ার কারণে আমাদের ৬ থেকে ৭ কিলোমিটার ঘুরে চলাফেরা করতে হয়। তাছারা আমাদের ছেলে মেয়েদের স্কুলে যেতে অনেক কষ্ট হয়।

কালীগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহম্মদ জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ব্রীজটি নির্মিত হয়েছিল। আমাদের পক্ষ থেকে ব্রীজটি পরিদর্শন করেছি। সংশ্লিষ্ট দপ্তরে সংস্কারের জন্য আবেদন করা হয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ মহোদয়ের সুপারিশ নিয়ে মন্ত্রলায়ে প্রেরন করা হয়েছে। ব্রীজটি মেরামতের বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু করা হবে। বর্তমানে সাধারন মানুষের চলাচলের জন্য অস্থায়ীভাবে সাঁকো তৈরির কাজ শুরু হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।