ঢাকাশুক্রবার , ৫ আগস্ট ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে ৮০ জন গরীব মেধাবী শিক্ষার্থী পেল বাইসাইকেল

TITUL ISLAM
আগস্ট ৫, ২০২২ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল (কালীগঞ্জ) লালমনিরহাট

লালমনিরহাটের কালীগঞ্জে শেখ কামাল এঁর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদের পক্ষ থেকে ৮০জন গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৫ আগষ্ট ) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আব্দল মান্নানে
সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
বাইসাইকেল গুলো বিতরণ করেন রংপুর বিভাগের শ্রেষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ,।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, উপজেলা (ভূমি কর্মকর্তা) ইশরাত জাহান সনি,উপজেলা কৃষি অফিসার মাহমুদা খাতুন, উপজেলা কর্মকর্তা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ, উপজেলা যুবলীগ সভাপতি রেফাজ রাঙ্গা,উপজেলা প্রেস প্রক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলাল সহ উপজেলার বিভিন্ন এলাকায় থেকে আশা শিক্ষক শিক্ষিকা,ও শিক্ষার্থীবৃন্দ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ বলেন, অনেক শিক্ষার্থীরা দুরদুরান্ত থেকে হেটে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। এখন বাইসাইকেল গুলো পেয়ে তারা নিজে চালিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে কষ্ট করে আর হাটতে হবে না।

এসময় অনেক শিক্ষার্থীদের বাবা মা জানান আমাদের ছেলে মেয়ে সাইকেল পেয়ে ভীষণ খুশি আমরাও খুশি। অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে হেটে যাতায়াত করে। সামর্থ্য না থাকায় বাবা-মা সাইকেল কিনে দিতে পারেননি। এবার বিনামূল্যে সাইকেল পেয়ে কষ্ট দুর হলো। এখন বিদ্যালয়ে সাইকেল চালিয়ে সহজে যাতায়াত করতে পারবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।