ঢাকাবৃহস্পতিবার , ২ জুন ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের ২ দিন পরে তিস্তানদীতে গৃহবধূর লাশ উদ্ধার 

মোস্তাফিজুর রহমান লালমনিরহাট
জুন ২, ২০২২ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

নিখোজের দুই দিন পর তিস্তা নদীতে ভেসে উঠেছে শরিফা বেগম (২৬) নামে নিখোঁজ এক গৃহবধূর লাশ। বৃহস্পতিবার (২জুন) দুপুরে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা রেলসেতুর পূর্ব পাড়ে নদীতে ভাসমান অবস্থায় ওই লাশ উদ্ধার করে পুলিশ। মৃত শরিফা বেগম সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের আলুটারী গ্রামের স্রোত আলীর মেয়ে।

সদর থানার এসআই মিজানুর রহমান জানান, প্রতিবেশি এক যুবকের সঙ্গে বিয়ে হয় শরিফা বেগমের। বিয়ের পর থেকে তাদের বনিবনা ছিল না। প্রায় বিবাদ লাগত তাদের সংসারে।

গত মঙ্গলবার (৩১মে) থেকে শরিফার কোনো খোঁজ নেই বলে তার বাবার পরিবারকে জানায় স্বামীর পরিবারের লোকজন। অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান পাননি শরিফার বাবা স্রোত আলী।

দুই দিন পরে বৃহস্পতিবার (২জুন) স্বামীর বাড়ির তিস্তা রেল সেতুর পূর্ব পাড়ে তিস্তা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করলে তার পরিবারের লোকজন শরিফার শনাক্ত করেন।

লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।