ঢাকারবিবার , ২৯ মে ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত,আহত ২

TITUL ISLAM
মে ২৯, ২০২২ ৬:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল , লালমনিরহাট।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাকেজ আলী (৩৪) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ সময় অপর ট্রাকের চালক ও সহকারী আহত হয়েছেন। রোববার (২৯ মে) ভোরে উপজেলার কাকিনা চাপারতল এলাকায় আকাশ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক মাকেজ আলী বগুড়ার শেরপুরের মির্জাপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার ভোরে বগুড়ার শেরপুর থেকে পাথর নিতে ট্রাক চালক মাকেজ আলী লালমনিরহাট বুড়িমারী স্থলবন্দরের দিকে যাওয়ার পথে ওই স্থানে বুড়িমারী থেকে নারায়নগঞ্জগামী পণ্যবাহী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল।
এসময় নিয়ন্ত্রণ হারিয়ে  দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক মাকেজ আলী নিহত হন। এছাড়াও অপর ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এঘটনায় অপর আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।