
বুধবার (১৬ মার্চ) বিকালে উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদিঘী তেঁতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার তেঁতুলিয়া এলাকার ছয়পাল মিয়ার ছেলের আশিক মিয়া (১৪), মৃত নুরুন্নবী মিয়ার ছেলে মোকছেদুল ইসলাম (১৩), সিরাজুল ইসলাম (বাদুরের) মেয়ে কূলছুম (০৩), নাজমুল হাসানের মেয়ে আয়শা বেগম (১৪)।
ভুক্তভোগীরা জানান, কয়েকদিন ধরে উপজেলার সুকানদিঘী তেঁতুলিয়া এলাকায় কুকুরে কামড়ানোর পরিমাণ বেড়ে গেছে। পথচারীরা প্রতিনিয়ত কুকুর কামড়ানোর আতঙ্ক নিয়ে চলাচল করছেন।
চলবলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, বিষয়টি নিয়ে খুবই মর্মাহত হয়েছি। ভুক্তভোগীদের লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। পাগলা কুকুর থেকে মানুষের নিরাপত্তার জন্য সরকারি সহযোগিতা চেয়েছেন এলাকাবাসী।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।