ঢাকাসোমবার , ১৭ জানুয়ারি ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ১৪০বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক 

TITUL ISLAM
জানুয়ারি ১৭, ২০২২ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট ।।
লালমনিরহাটের কালীগঞ্জে ১৪০ বোতল ফেনসিডিলসহ একরামুল হক (৪২)
নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার ( ১৭ জানুয়ারি) সন্ধ্যায় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম রসূল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, চন্দ্রপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত একরামুল হক উপজেলার খামার ভাতি এলাকার নুরবক্তের ছেলে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উজেলার খামার ভাতি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে আটক করলে ১৪০ বোতল ফেনসিডিল  উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) গোলাম রসূল
বলেন, আটকৃত একরামুল হকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।’

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।