ঢাকাশুক্রবার , ১০ ডিসেম্বর ২০২১
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হাতীবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা ও মটর সাইকেল ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

TITUL ISLAM
ডিসেম্বর ১০, ২০২১ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফজলার রহমান খোকনের কর্মীদের উপর হামলা, মটর সাইকেল ভাংচুর ও ছিনতাইয়ের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে ওই ইউনিয়নের রমনীগঞ্জ এলাকায় ঘোড়া মার্কার  নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত উক্ত সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী ফজলার রহমান বলেন, গত বৃহস্পতিবার রাতে নির্বাচনী  প্রচার প্রচারণা শেষে ফেরার পথে নৌকা মার্কার প্রার্থী নূরল ইসলামের লোকজন আমার কর্মীদের উপর হামলা, মটর সাইকেল ভাংচুর ও  মটর সাইকেল ছিনতাই করে নিয়ে যায়। এ বিষয়ে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ করা হলেও মটর সাইকেল দুটি উদ্ধার হয়নি।
উপরোন্ত নিজেরাই তাদের নির্বাচনী অফিসে ভাংচুর চালিয়ে আমার ও আমার কর্মীদের উপর দোষ চাপাচ্ছে। মামলা করে হয়রানি করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, তার পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে। তাকে নির্বাচনের মাঠ থেকে সরাতে নানামুখী ষড়যন্ত্র করছে। নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন ওই প্রার্থী।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।