ঢাকাবৃহস্পতিবার , ১১ নভেম্বর ২০২১
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নানা আয়োজনে কালীগঞ্জে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

TITUL ISLAM
নভেম্বর ১১, ২০২১ ৬:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

লালমনিহাটের কালীগঞ্জে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার (১১ নভেম্বর) এ কর্মসূচি উদযাপন করছে কালীগঞ্জ উপজেলা যুবলীগ।

কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,ও বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা।।

‘সংকটে, সংগ্রামে, মানবিকতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ’ স্লোগান নিয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে এ বছর।

সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা
উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা শাখা, আব্দুল মতিন,নুর ইসলাম আহমেদ, চেয়ারম্যান পদপ্রার্থী তুষভান্ডার ইউনিয়ন পরিষদ, শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ উপজেলা শাখা,মনির তালুকদার, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ উপজেলা শাখা।।

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।