ঢাকাবৃহস্পতিবার , ২৭ মে ২০২১
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

করোনা মহামারীরর কারনে উন্নয়ন বাধাগ্রস্ত হবেনা- সমাজকল্যাণ মন্ত্রী

TITUL ISLAM
মে ২৭, ২০২১ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

          

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ আমরা সফলভাবে মোকাবেলা করছি। এ মহামারীর মধ্যেও সকল উন্নয়ন কর্মকান্ড সচল রয়েছে। করোনার মহামারীর কারনে উন্নয়ন বাধাগ্রস্ত হবেনা।

মন্ত্রী আজ বিকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় তিনটি সড়ক উদ্বোধন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন।


কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ আব্দুর মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার।।
মন্ত্রী বলেন, করোনা মহামারীর কারনে দেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও চলমান উন্নয়ন কর্মকান্ড থেমে থাকেনি। করোনার ঝুঁকির মধ্যে কর্মচারিরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। মন্ত্রী সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের উল্লেখ করে বলেন, মেট্রোরেল এখন আর স্বপ্ন নয় বাস্তব, কিছুদিন আগে পরীক্ষামূলকভাবে মেট্রোরেলের কোচ চালানো হয়েছিল, দেশ শতভাগ বিদ্যুতায়নের দ্বারপ্রান্তে। সব কিছু মিলিয়ে দেশ উন্নয়নের রোল মডেল।
মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকার জনগনের উদ্দেশ্যে বলেন, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় যত রাস্তাঘাট প্রয়োজন সব করা হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘কাজের গুণগত মানে কোন ছাড় দেয়া হবেনা, শতভাগ মান বজায় রেখে কাজ সম্পন্ন করবেন।’
পরে মন্ত্রী ভার্চুয়ালী কালীগঞ্জ উপজেলায় তিনটি সড়ক উদ্বোধন করেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।