ঢাকাসোমবার , ৮ জুন ২০২০
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ১শত ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক ৩

TITUL ISLAM
জুন ৮, ২০২০ ৮:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাটঃ

লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানার দিক নির্দেশে ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশ মাদকের বিরুদ্ধে ব্যাপক তৎপরতা চালাচ্ছে।

তারই অংশ হিসেবে সোমবার ভোর রাতে (৮জুন ) রাত ৩ টা ৩০ মিনেটর সময় কালীগঞ্জ থানার এস আই আব্দুর রসিদ, এস আই আলমগীর, এ এস আই মোফাজ্জল হোসেন, ও সঙ্গীয় ফোর্স কে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কলীগঞ্জ উপজেলার গোড়ল ঘোংয়া গাছা নামক এলাকায় ১শত বোতল ফেন্সিডিলসহ (২০) নামে এক জনকে আটক করেছে।

আটককৃত শ্রী উত্তম বরমন উপজেলার গোড়ল ঘোংয়া গাছা এলাকার শ্রী রতন বরমন রায় এর ছেলে।

অন্য দিকে একোই দিনে উপজেলার সিরাজুল মার্কেটের সামন থেকে ৩০ বোতল ফেনসিডিল সহ ২ জনকে আটক করে কালীগঞ্জ থানা পুলিশ। আটককৃত হলেন শফিকুল ইসলাম শেখ টারী থানা পশুরাম আর এম পি রংপুর এলাকার সুজা মিয়ার ছেলে,-মনিরুল ইসলাম, শেখ টারী থানা পশুরাম আর এম পি রংপুর। এলাকার বাবলু মিয়ার ছেলে।

কালীগঞ্জ থানার এস আই কনোক, রনজন বরমন। এ এস আই তাজুল ও সঙ্গীয় ফোর্স কে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ফেন্সিডিলসহ ২ জনকে আটক করে।

এ বিষয় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়। আসামীকে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত করতে কালীগঞ্জ থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে । পুলিশের এ অভিযানে ইতিমধ্যে মাদক ব্যবসায়ীদের মধ্যে আতংঙ্ক ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।