ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২০
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে এবার করোনায় আক্রান্ত শিশু

TITUL ISLAM
এপ্রিল ১৪, ২০২০ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি।।।

লালমনিরহাটের এবার সাত বছর বয়সী এক শিশু করোনায় আক্রান্ত হয়েছে। মঙ্গলবার, ১৪ এপ্রিল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাটের সিভিল সার্জন ডা, নির্মলেন্দু রায়।

স্বাস্থ্য বিভাগ জানায়, শিশুটির বাবাও করোনায় আক্রন্ত হয়ে লালমনিরহাট নার্সিং ইন্সটিটিউটের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামের ওই ব্যক্তি সম্প্রতি নারায়নগঞ্জ থেকে এসেছেন। গত শনিবার, ১১ এপ্রিল তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। পরে ওই দিনই তাকে বাড়ি থেকে আইসোলেশনে নিয়ে আসা হয়।

সিভিল সার্জন জানান, ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ার পর তার পরিবারের চারজনসহ ওই এলাকার মোট ১১ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। সেখানে থেকে জানানো হয়েছে তাদের ১০ জনের শরীরে করোনা শনাক্ত না হলেও আক্রান্ত ওই ব্যক্তির সাত বছর বয়সী ছেলে করোনায় আক্রান্ত।

ডা. নির্মুলেন্দু রায় জানানা, রাতেই শিশুটিকে তার বাড়ি থেকে নিয়ে এসে নার্সিং ইন্সটিটিউটের আইসোলেশনে রাখা হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।