ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২০
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের দায়ে একজন আটক

TITUL ISLAM
মার্চ ২৫, ২০২০ ৭:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আবু সাইদ (৩১) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)। আবু সাইদ নোয়াখালী জেলার সদর উপজেলার গোপিবল্লভপুর এলাকার এনায়েতুল্লার ছেলে ।

মঙ্গলবার দহগ্রাম ক্যাম্পের বিজিবি সদস্যরা তাঁকে আটক করে।

বিজিবি ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলার সদর উপজেলার গোপিবল্লভপুর এলাকার এনায়েতুল্লার ছেলে আবু সাইদ। তিনি অবৈধভাবে ভারতে গিয়েছিলেন কিছুদিন আগে। এর পর ভারত থেকে আজ দহগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে।

দহগ্রাম বিজিবি ফাঁড়ির টহলরত বিজিবি সদস্যরা তাঁকে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় দহগ্রাম চেকপোস্ট থেকে আটক করে। অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে বিকেলে পাটগ্রাম থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে বিজিবি।

এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন,‘ অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিজিবি তাঁর বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেছে। তাঁকে পাটগ্রাম উপজেলা হাসপাতালে রাখাঁ হয়েছে আগামীকাল জেল হাজতে প্রেরণ করা হবে

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।