ঢাকাবুধবার , ২২ জানুয়ারি ২০২০
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হাতীবান্ধা সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশী নিহত

TITUL ISLAM
জানুয়ারি ২২, ২০২০ ৬:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার ভোরে উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আমঝোল গ্রামের শাহাজান আলীর ছেলে সুরুজ (৩৮) এবং একই গ্রামের উসমান আলীর ছেলে সুরুজ (১৭)।

জানা গেছে, ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফের গুলিতে তারা নিহত হয়েছেন।

গোতামারী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম সাবু মিয়া বলেন, বিএসএফের গুলিতে দুজন বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলম বলেন, একজন নিহতের কথা শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত জানাতে পারব।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।