ঢাকামঙ্গলবার , ৮ জানুয়ারি ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রাম উলিপুরে সড়ক দূর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী মৃত্যু

TITUL ISLAM
জানুয়ারি ৮, ২০১৯ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের উলিপুরে সড়ক দূর্ঘটনায় সাফি নামের এক এসএসসি পরীক্ষার্থী মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার যাদুপোদ্দার নামক এলাকায়।
জানা গেছে,জেলার উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের নুর ইসলাম স্বাধীনের পুত্র সাফি (১৭) বাড়ি থেকে মোটরসাইকেলে চৌমহনি বাজারে যাওয়ার পথে যাদুপোদ্দার ব্রীজের কাছে একটি শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় তাকে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সাফি উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীার্থী ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উলিপুর পৌরসভার প্যানেল মেয়র সোহরাব হোসেন সাফির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।