
রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।
লালমনিরহাটের পাটগ্রামে শীতে জবুথবু ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে লালমনিরহাট জেলা প্রশাসন। দুপুরে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার এসব অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন।
এসময় জেলা প্রশাসনের অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জাম, পাটগ্রাম উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ: দা:), আফরিন হক, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আতাউর রহমান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা ও হিমেল বাতাসে লালমনিরহাট জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন ঠান্ডার তীব্রতায় নিয়মিত কাজে যেতে না পারায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
শীত নিবারণের জন্য পুরোনো গরম কাপড়ের দোকানগুলো অনেকের একমাত্র ভরসা হলেও, সেখানে দাম আকাশছোঁয়া হওয়ায় দরিদ্র ও অসহায় মানুষের পক্ষে সেগুলো কেনা সম্ভব হচ্ছে না। এদিকে কনকনে শীতে শিশু ও বয়স্ক মানুষজন শীতজনিত নানা রোগে আক্রান্ত হওয়ায় হাসপাতাল ও চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারগুলোতে রোগীর ভিড় বাড়ছে।

এ অবস্থায় এলাকার সচেতন মহল মনে করছেন, সরকারি ও বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। শীতের তীব্রতা যেভাবে বাড়ছে, তাতে করে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে দ্রুত এগিয়ে এসে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো প্রয়োজন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।