ঢাকাশনিবার , ৫ জানুয়ারি ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে নিহত-৩

TITUL ISLAM
জানুয়ারি ৫, ২০১৯ ৭:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রীজ এলাকায় ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে তিন জন নিহত হয়েছে।

নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত তিন জনের মধ্যে পিকআপ ভ্যানের চালক ও হেলপার রয়েছে।

আজ শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটে দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ বলেন, উত্তরাঞ্চল থেকে পাথর বোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিলো। ট্রাকটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রীজ এলাকায় পৌছলে একটি পিকআপভ্যানের সাথে সংঘর্ষ বাধে। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়।

পিকআপভ্যানের মধ্যে আটকে পড়ে ড্রাইভার হেলপাড়সহ তিন জন ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে নিহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।