ঢাকারবিবার , ১৮ নভেম্বর ২০১৮
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে ট্রাকের ধাক্কায় অটোর চার যাত্রী নিহত

TITUL ISLAM
নভেম্বর ১৮, ২০১৮ ৮:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

রংপুর সদর উপজেলার লাহিড়ীরহাটে রবিবার সকালে ট্রাকের সাথে অটোরিকশার সংঘর্ষে চার অটোরিকশা যাত্রী মারা গেছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
স্থানীয়রা বলছেন, ট্রাকটির বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, রবিবার সকাল সোয়া ১০টায় বদরগঞ্জগামী পল্লী বিদ্যুতের সরঞ্জামাবাহী একটি ট্রাকের সাথে রংপুরগামী যাত্রী বোঝাই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি পাশের পুকুরে ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই  তিন যাত্রী মারা যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের লাশ উদ্ধার করে।

আহত চার যাত্রীকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যায়।
নিহতদের মধ্যে একজনের নাম বাদশা আলমগীর বলে জানা গেছে।  তিনি বদরগঞ্জের বৈরামপুর এলাকার ইউনুস আলীর ছেলে।
এ ঘটনায় রংপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।  পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রংপুর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।