ঢাকামঙ্গলবার , ১২ ফেব্রুয়ারি ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে নিখোঁজের ৯ দিনেও উদ্ধার হয়নি জিওন

TITUL ISLAM
ফেব্রুয়ারি ১২, ২০১৯ ৭:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় হামিদুর রহমান জিওন (১৬) নামে এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার ৯ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি জিওন। 

এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারী পাটগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার পরিবার। এর আগে গত ৩ ফেব্রুয়ারী সকালে নিখোঁজ হয় জিওন। সে পাটগ্রাম উপজেলার কোটতলী জামালুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ও জেলার হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার শফিকুল ইসলামের পুত্র বলে জানা গেছে।

জিওনের বাবা শফিকুল ইসলাম জানায়, সে পাটগ্রাম কোটতলী জামালুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। গত ৩ ফেব্রুয়ারী সকালে জিওন মাদ্রাসা থেকে বের হয়ে আর ফিরে আসে নাই। এর পর থেকেই আমি ও মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোন খোঁজ পাওয়া যায়নি। তার পরনে সাদা পায়জামা ও পাঞ্জাবী এবং পায়ে জুতা ছিল।

পাটগ্রাম থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, পাটগ্রাম থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করেছে। আমরা জিওনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।