ঢাকাSunday , 9 November 2025
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মাটিতে পুতে রাখা গাঁজা উদ্ধার করল পুলিশ!

TITUL ISLAM
November 9, 2025 2:35 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।। 

লালমনিরহাটের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৮ নভেম্বর ) মধ্যেরাতে কালীগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) আব্দুর রহমান সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় চন্দ্রপুর ইউনিয়নের খামার ভাতী মৌজায় মাদক ব্যবসায়ী সাবলু মিয়া (৪২)-এর বসতবাড়ির পেছনের মাটির নিচ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজা তিনটি পোটলায় রাখা ছিল, প্রতিটি পোটলায় ৫ কেজি করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত সাবলু মিয়া মৃত বছর উদ্দিনের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার খামারভাতী (কানিপাড়া) এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।