ঢাকাবৃহস্পতিবার , ২৪ জানুয়ারি ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার জন্য এসো, সেবার জন্য ফিরে যাও -মোতাহার হোসেন এমপি

TITUL ISLAM
জানুয়ারি ২৪, ২০১৯ ৯:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি:
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি বলেন, শিক্ষার জন্য এসো, সেবার জন্য ফিরে যাও। আজকের শিক্ষার্থী আগামীতে উন্নত বাংলাদেশ গড়ার কারিগর।

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ৪র্থ বার জাতীয় সংসদ নির্বাচিত হওয়ায় নিজের সংবর্ধনা ও শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যক্ষ সরওয়ার হায়াত খানের সভাপতিত্বে স্কুল মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউএনও সামিউল আমিন, সহকারী পুলিশ সুপার(বি-সার্কেল) তাপস সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বদিউজ্জামান ভেলু, উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার, পিআইও ফেরদৌস আহম্মেদ, সিংগীমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এমজি মোস্তফা প্রমুখ। এতে মানপত্র পাঠ করেন প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুজ্জামান।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।