ঢাকামঙ্গলবার , ২২ জানুয়ারি ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ইতালির নাপলি আওয়ামীলীগের সাধারন সম্পাদকের আয়োজনে প্রীতিভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

TITUL ISLAM
জানুয়ারি ২২, ২০১৯ ৭:২১ পূর্বাহ্ণ
Link Copied!

পলি আক্তার ইতালি প্রতিনিধিঃ
ইতালির নাপলি আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস হাওলাদারের আয়োজনে একাদশ জাতীয় নির্বাচনে আ’লীগের নিরষ্কুস বিজয় পরবর্তী প্রীতি ভোজ ও মতবিনিময় সভায় আয়োজন করা হয়। আজ ২০ জানুয়ারী রোববার দুপুরে এ উপলক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাপলি আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর আলম।নাপলি আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক দেলোয়ার মোহাম্মাদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নাপলি আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস হাওলাদার,সহ সভাপতি ফরহাদ সেপাই, জয়নাল আবেদীন,আব্দুল লিয়াকত,জয়নাল আবেদীন হাজারী,ফারুক মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক গউস উদ্দিন, আবু ইউসুপ, বশির আহম্মেদ, সানজেন্নারো আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, নাপলি আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম,পালমা আওয়ামীলীগ নেতা মোক্তাদির সুমন সহ আরও অনেকে।
মতবিনিময় সভায় মেয়াদ উত্তীর্ণ নাপলি আওয়ামীলীগের নতুন কমিটি করার জন্য বক্তা গন বিস্তারিত আলোচনা করেন।তারা বলেন,আগামী ৩০
জানুয়ারীর মধ্যে কমিটি বিলুপ্ত করে নির্বাচন পরিচালনা কমিটি ঘোষনা করা হোক। কমিটির মেয়াদ ২ বছর পূর্বে শেষ হওয়ায় এবং নতুন কমিটি গঠন না করায়
তারা ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যপারে সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস হাওলাদার ৩০ জানুয়ারীর মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি ঘোষনার মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে বলে আশ্বাস দেন। তার
এই ঘোষনায় উপস্হিত নেতৃবৃন্দ সাধারন সম্পাদক কে ধন্যবাদ জানান।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।