ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২০
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে দুইশত কর্মহীন দুস্থ পেল আবু সাঈদের খাদ্য সহায়তা

TITUL ISLAM
এপ্রিল ১৯, ২০২০ ৮:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি।।

করোনা সংক্রমণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র দুই শত পরিবারের মাঝে ব্যক্তি উদ্দ্যগে খাদ্য সহায়তা দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, মোঃ আবু সাঈদ।

১৯ এপ্রিল ( রবিবার) সকালে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের দক্ষিন লতাবর জামে মসজিদ প্রাঙ্গনে এ ত্রান বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক। বিতরণকৃত খাদ্য সামগ্রীর প্যাকেটের মধ্যে ৬ কেজি চাল, ২ কেজি দেশি আলু, হাফ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন, ১ কেজি পিয়াজ ছিল।

এ সময় চন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী সহ স্থানীয় সকল সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সাবেক ছাত্রনেতা, আবু সাঈদ বলেন, দেশের এ ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে আমি আমার সাধ্য মত ব্যক্তিগত ভাবে কর্মহীন অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্ঠা করেছি মাত্র। দেশের এ ক্রান্তিলগ্নে বঙ্গবন্ধুর আদর্শের সকল সৈনিকদের ঘরে বসে না থেকে যার যা আছে, সামর্থ অনুযায়ী মানুষের পাশে খাদ্য সহায়তা করার আহবান জানাচ্ছি।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।