ঢাকাশনিবার , ১০ নভেম্বর ২০১৮
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আওয়ালীগের মনোনয়ন চাইবেন সাকিব ও মাশরাফি 

TITUL ISLAM
নভেম্বর ১০, ২০১৮ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ে নামতে পারেন মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। তখন অবশ্য এই দুই তারকার মুখ থেকে এ ব্যাপারে কখনোই কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আবার সেই গুঞ্জনের ডালপালা মেলতে থাকে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নাকি তাঁরা মনোনয়নপত্র কিনতে পারেন।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত দুই খেলোয়াড় মাশরাফি ও সাকিব আগামীকাল রোববার সকালে মনোনয়নপত্র কিনতে আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ে যাবেন।

আগামীকাল মনোনয়নপত্র কিনবেন। আর মাশরাফির ব্যাপারটি নিশ্চিত করেছে আওয়ামী লীগ সূত্র। মাশরাফি নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনছেন। আর সাকিব কিনবেন মাগুরা-১ আসনের জন্য।

গত বৃহস্পতিবার একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।

শুক্রবার থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়ছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।