ঢাকাশনিবার , ৫ জানুয়ারি ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে নানির মৃত্যুর খবরে ছুটি আসতে গিয়ে মাহিন্দ্রের ধাক্কায় সমাজসেবা কর্মকর্তা নিহত

TITUL ISLAM
জানুয়ারি ৫, ২০১৯ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাহিন্দ্রের ধাক্কায় আদিতমারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম (৩০) নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় রংপুর কাকিনা সড়কের গংগাচওড়া তিস্তা দ্বিতীয় সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম রংপুরের মিঠাপুকুর এলাকার বাসিন্দা। তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলা সমাজসেবা অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান জানান, গত বৃহস্পতিবার তার নানির মৃত্যুর খবরে ছুটি নিয়ে বাড়ি যান শরিফুল ইসলাম। রোববার অফিসে যোগ দিতে শনিবার বিকেলে মোটরসাইকেলে কর্মস্থলের উদ্দেশে রওনা হন।

সন্ধ্যায় গংগাচওড়া তিস্তা দ্বিতীয় সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্র তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।