ঢাকাশনিবার , ৫ জানুয়ারি ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে একাধিক মাদক মামলার আসামী ২শত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার

TITUL ISLAM
জানুয়ারি ৫, ২০১৯ ৯:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ কালীগঞ্জ লালমনিরহাট
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আব্দুল মান্নান( ৩০) কে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছেন থানা পুলিশ।

কালীগঞ্জ থানার উপ- পরিদর্শক (এসআই) বাদল কুমার মন্ডল জানান, গতকাল ৪ জানুয়ারী শুক্রবার রাত প্রায় ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রুতিধর বড় মসজিদের পাড় এলাকায় তার নিজ বাড়ীর নিকট থেকে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়,মাদক ব্যবসায়ী আব্দুল মান্নান উপজেলার শ্রুতিধর এলাকার দুলাল মিয়ার  ছেলে।

পুলিশ আরো জানান, আব্দুল মান্নান একাধিক মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী। সে দীর্ঘদিন ধরে পলাতক থেকেই মাদকের কারবারি করে আসছিলো।  আব্দুল মান্নান শুক্রবার রাতে মাদক পাচার করতে প্রস্তুতি গ্রহণ করছিল এমন সংবাদে এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।