ঢাকাশুক্রবার , ৪ জানুয়ারি ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত

TITUL ISLAM
জানুয়ারি ৪, ২০১৯ ৮:০০ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী এক বাসের ধাক্কায় মহিলা নেছা (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শুক্রবার (০৪ জানুয়ারি) সকালে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার সুন্দ্রাহবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিলা নেছা ওই উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের মৃত জশাই শেখের স্ত্রী।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশে মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন বৃদ্ধা মহিলা নেছা। এ সময় বুড়িমারীগামী পিংকী পরিবহনের একটি যাত্রীবাহী নৈশ্যকোচ তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।