ঢাকাশনিবার , ১ জুন ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে বিশ্ব দুগ্ধ দিবস  পালিত

TITUL ISLAM
জুন ১, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট:
বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য — এই প্রতিপাদ্যে শনিবার লালমনিরহাটে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রানী সম্পদ দপ্তরের আয়োজনে সকালে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তন থেকে এক বর্ণাঢ্য রেলি শহর প্রদক্ষিন করে।

পরে মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর আসনের সংসদ সদস্য অ্যাড.মতিয়ার রহমান।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামপিপিএম,মেয়র রেজাউল করিম স্বপন,ডেইরি এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম। সভায় জেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মো.জাহাঙ্গীর আলম দুধের পুষ্টিগুন সমন্ধে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।

আলোচনা সভা শেষে খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ও আল নাহিয়ান শিশু পরিবারের সদস্যদের মাঝে দুগ্ধজাত খাবার বিতরণ করে জেলা প্রাণীসম্পদ বিভাগ।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।