ঢাকারবিবার , ৮ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে কুকুরের সাথে ধাক্কা লেগে অটো উল্টে চালক নিহত

TITUL ISLAM
অক্টোবর ৮, ২০২৩ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

কালীগঞ্জ লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে কুকুরের সাথে ধাক্কা লেগে অটো উল্টে বলরাম রায় (৫২)  নামের এক অটোচালক নিহত হয়েছে। এসময় এক যাত্রী গুরুতর আহত হয়েছে।

রোববার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার
গোড়ল ইউনিয়নের চাকলারহাট হলমোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত অটো চালক বলরাম রায় পার্শ্ববর্তী উপজেলার কমলাড়ী ইউনিয়নের চন্দনপাট হরিবালা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, অটোচলক বলরাম রায় বামনের বাসা থেকে শিয়ালখোওয়া বাজারে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। অটোটি চাকলারহাট হলমোড়ে পৌঁছালে একটি কুকুরের সাথে ধাক্কা লেগে উল্টে যায় এবং চালক অটোর নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে আশপাশে থাকা লোকজন দ্রুত উল্টে যাওয়া অটো সড়িয়ে নেয়। তবে মাথায় আঘাতপ্রাপ্ত অটো চালক ঘটনাস্থলেই মারা যায়।

কালীগঞ্জ থানাধীন গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ রানা (এসআই) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।