ঢাকামঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে স্মার্ট কর্ণার উদ্বোধন

TITUL ISLAM
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নির্বাচনী প্রচার ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচি শুরু হয়েছে ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে ওই কর্মসুচীর আত্ততায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের কাযালয়ে স্মার্ট কর্ণার উদ্বোধন করেন ক্ষমতাসীন দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবীর বিন আনোয়ার। এসময় সমাজকল‌্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন এমপি ও জেলা পরিষদ চেয়ারম‌্যান মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

কবীর বিন আনোয়ার বলেন, বঙ্গবন্ধুর কন্যা ডাক দিয়েছেন স্মার্ট বাংলাদেশ গঠন করতে হবে। বর্তমান যে ডিজিটাল বাংলাদেশ, তারই উন্নত রূপ হচ্ছে স্মার্ট বাংলাদেশ। নাগরিক যখন স্মার্ট হবে, তখন সবই স্মার্ট হবে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনের আগে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের কর্মীরা মানুষের দ্বারে দ্বারে যাবেন। সরকারের উন্নয়ন মানুষের মধ্যে প্রচার করবেন। এ কর্মসূচির আওতায় ছয় লাখ আওয়ামী লীগ কর্মী অনলাইন ও অফলাইনে কাজ করবেন। বাংলাদেশে মোট ৭৮টি ইউনিটে আওয়ামী লীগ এসব কর্মসূচি পরিচালনা করবে। এ কর্মসূচিতে ছাত্রলীগের সাবেক নেতারা যুক্ত হয়েছেন। তাঁদের সবাই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত। এ কর্মসূচির সঙ্গে বিপুলসংখ্যক নারী কর্মীও থাকছেন।

পরে জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় যোগ দেন কবীর বিন আনোয়ার।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।