ঢাকারবিবার , ৩ জুলাই ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব বাঙালি জাতির জন্য আশির্বাদ-সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ

TITUL ISLAM
জুলাই ৩, ২০২২ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ বলেছেন,শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব বাঙালি জাতির জন্য আশির্বাদ-বাংলাদেশ বিশ্বের বুকে আজ যে অবস্থান সৃষ্টি করেছে তার মূল কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার হাতেই আগামীর সমৃদ্ধ বাংলাদেশের চাবিকাঠি ।

রবিবার ৩ জুলাই দুপুরে লালমনিরহাট জেলার কালীগঞ্জে ৩৩ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস(২য় পর্যায়) নির্মান কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন, উপজেলা প্রশাসন আয়োজিত
অনুষ্ঠানে আব্দুল মান্নানের সভাপতিত্বে ভারচুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী ।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,
উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ,
উপজেলা আওয়ামী লীগের ( ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটি এম গোলাম রসুল, উপজেলা ভূমি কর্মকর্তা ইসরাত জাহান সনি, উপজেলা প্রকল্প বাস্তবায়র কর্মকর্তা ফেরদৌস আহমেদ, উপজেলা যুবলীগ সভাপতি রেফাজ রাঙ্গা সহ আরো অনেকে।।

মন্ত্রী আরো বলেন শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণের আগে পদ্মা সেতু, মেট্রোরেল এর মত বৃহৎ প্রকল্প এ দেশে বাস্তবায়িত হবে এ স্বপ্ন কেউ দেখেনি।

চলমান করোনা মহামারী মোকাবেলা করে দেশের অর্থনীতি ও জীবনযাত্রার মান তিনি যেভাবে স্বাভাবিক রেখেছেন তা তাঁর দূরদর্শী দিক নির্দেশনা ও বিচক্ষণতার একটি দৃষ্টান্ত।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।