ঢাকাশুক্রবার , ৩০ নভেম্বর ২০১৮
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আদিতমারীতে তিস্তা নদী থেকে অজ্ঞাত এক তরুণের মরদেহ উদ্ধার

TITUL ISLAM
নভেম্বর ৩০, ২০১৮ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া এলাকায় তিস্তা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
আদিতমারী থানার  অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, দুপুরে বালাপাড়া গ্রামের তিস্তা নদীর তীরে এক তরুণের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে আদিতমারী থানার ওসি মাসুদ রানার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠান।
নিহত তরুণের পরনে থ্রি কোয়াটার প্যান্ট,  বেগুনি রঙয়ের টি শার্ট ও গলায় একটি তাবিজ রয়েছে। অনেকদিন মরদেহটি পানিতে থাকায় শরীরের চামড়া ও মাথার খুলি খুলে পঁচে গলে যাওয়ায় পরিচয় সনাক্ত করাও কষ্টকর হয়ে পড়েছে। তবে তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে ওসি জানান।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।