ঢাকাবুধবার , ১৪ নভেম্বর ২০১৮
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাট-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন সংগ্রহ ইঞ্জিনিয়ার রাকিউল ইসলাম কামাল

TITUL ISLAM
নভেম্বর ১৪, ২০১৮ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি: 

দেশের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। আসন্ন একাদশ জাতীয় সংসদ নিবার্চনে জেলার তিনটি আসনের মধ্যে লালমনিরহাট-২ (কালীগঞ্জ- আদিতমারী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসাবে ইঞ্জিনিয়ার রাকিউল ইসলাম কামাল মনোনয়ন পত্র কিনেছেন।

আসনটিতে এই সংখ্যা অারো বাড়তে পারে। মনোনয়ন কিনেছেন- জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাবেক সাংসদ সালেহ উদ্দিন আহমেদ হেলাল, জিয়া পরিষদের ডা. রোকনুজ্জামান এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম।

সম্ভাব্য প্রার্থীই মনোনয়নের ব্যাপারে দৃঢ় আশাবাদী। তারা বলছে দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষেই সকলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করবে।

বুধবার (১৪ নভেম্বর) বিকালে ইঞ্জিনিয়ার রাকিউল ইসলাম কামাল বিএনপির নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিন মোবাইল ফোনে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ইঞ্জিনিয়ার রাকিউল ইসলাম কামাল ।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।