ঢাকাবৃহস্পতিবার , ৩১ জানুয়ারি ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হাতীবান্ধায় নবীন প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান প্রভাষক ওমর ফারুক

TITUL ISLAM
জানুয়ারি ৩১, ২০১৯ ৯:০১ পূর্বাহ্ণ
Link Copied!

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার শুরু হয়েছে উপজেলা নির্বাচনের হাওয়া। আগামী মার্চ মাসে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

লালমনিরহাটে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণায় নেমেছেন। জেলার ৫টি উপজেলার প্রায় প্রতিটি জনপদে প্রার্থীদের পোস্টার ব্যানার শোভা পাচ্ছে।

হাতীবান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তরুন নেতা,দইখাওয়া আদর্শ কলেজের ইংরেজি প্রভাষক ওমর ফারুক।

উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার খবরে পেয়ে এলাকার তরুণ ভোটারদের মাঝে তাকে ঘিরে শুরু হয়েছে নানান উৎসাহ-উদ্দীপনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রভাষক ওমর ফারুক নিয়ে চলছে নানান কথা।

অবহেলিত এ এলাকার নানান সমস্যা-সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। ছুটেছেন মানুষের আপদে বিপদে। আর এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে ছোট বড় সব শ্রেণী-পেশার মানুষেই তাকে ভালো চোখে দেখেন।

নিজের প্রার্থীতার বিষয়ে প্রভাষক ওমর ফারুক সাংবাদিকদের জানান,শিক্ষার মান উন্নয়ন বাস্তবায়নে তিনি দৃড় অঙ্গিকার বদ্ধ।

উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে শিক্ষার মান উন্নয়ন, মাদক, সন্ত্রাস ও দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে,গরিব দুঃখী মানুষের জন্য কাজ করে, শান্তি প্রিয় উপজেলা গড়ে তুলতে চাই। এজন্য যুব সমাজ ও তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।