ঢাকাবুধবার , ২৩ জানুয়ারি ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় ৯ বিজিবি সদস্য আহত

TITUL ISLAM
জানুয়ারি ২৩, ২০১৯ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাট সদর উপজেলায় বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বহনকারী একটি গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে খাদ পড়ে বিবিজির ৯ সদস্য আহত হয়েছে।

বুধবার ভোরে উপজেলার মোগলহাট ইউনিয়নের বালাপুকুর নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবি সদস্যদের বহনকারী একটি ট্রাক (লরি) বুড়িরহাট বিওপি ক্যাম্প থেকে সদর উপজেলার সীমান্তবর্তী মোগলহাট যাওয়ার পথে বালাপুকুর নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বিজিবির ৯সদস্য আহত হয়। পরে আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালমনিরহাট-১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আনেয়ারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।