ঢাকাশনিবার , ১২ জানুয়ারি ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রবিবার ৭ দিনের সফরে নিজ জেলায় আসছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ

TITUL ISLAM
জানুয়ারি ১২, ২০১৯ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি আগামী ১৩ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত ৭ দিনের সফরে প্রথমবার নিজ জেলা লালমনিরহাট সফরে আসছেন।

মন্ত্রীর একান্ত সচিব মো. আসিব আহসান স্বাক্ষরিত সফরসুচিতে এ তথ্য জানাগেছে।
সফর কর্মসুচির অংশ হিসাবে নুরুজ্জামান আহমেদ ১৩ জানুয়ারি রবিবার দুপুরে লালমনিরহাট সার্কিট হাউজে জেলা প্রশাসন, সুশিল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময়, সন্ধ্যায় কালীগঞ্জে দলীয় নেতাকর্মী ও জনসাধারনের সাথে মতবিনিময় ১৪ থেকে ১৮ জানুয়ারি সমাজকল্যাণ মন্ত্রনালয় কতৃক

বাস্তবায়িত লালমনিরহাট জেলা সদর সহ বিভিন্ন উপজেলার উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় এবং ১৯ জানুয়ারি শনিবার সকালে কলীগঞ্জ হতে ঢাকাস্থ মিনিস্টার্স এপার্টমেন্ট এর উদ্দেশ্যে যাত্রা করবেন।
এদিকে মন্ত্রী মহাদয়ের সফর উপলক্ষে তাঁকে স্বাগত জানিয়ে জেলার বিভিন্ন স্থানে সুসজ্জিত তোরণ নির্মাণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে দলীয় ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।