রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।
লালমনিহাট জেলার কালীগঞ্জে উপজেলার কাকিনা ইউনিয়নে একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে এক অটোরিকশাচালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কাকিনা ইউনিয়নের ইশোরকোল এলাকা থেকে
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে তার গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
৩২ বছর বয়সী নিহত সুলতান মিঠাপুকুর
এলাকার বাসিন্দা, কালীগঞ্জ থানার (এসআই) সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভোরে সড়কের পাশে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ দেখে পুলিশ কে -কল দেয় স্থানীয়রা।
ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে গলা কাটা ও ছুরিকাঘাতে হত্যার পর অটোরিকশা নিয়ে ফেলে রেখে যাওয়া হয়েছে বলে জানায় স্থানীয়রা ৷
সুলতানের স্ত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, তিনি পেশায় একজন অটোরিকশার চালক।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে ওই চালককে হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
নিহতের স্ত্রী জানান, রাতে তার স্বামী প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বেরিয়েছিলেন। কিন্তু অনেক রাত হলেও তিনি আর বাড়ি ফেরেননি। মোবাইলে অনেকবার কল করা হলেও ধরেননি। পরে ভোরবেলা পুলিশ তাকে ফোন করে তার স্বামীর মৃত্যুর খবর জানায়।
এ ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য লা
মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এসআই।
সিআইডি এবং কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার তদন্ত করছেন,।।
তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। সংবাদ টি শুধু মাত্র অনলাইন ভার্সনের জন্য প্রযোজ্য ....
Copyright © 2026 লালমনিরহাট অনলাইন নিউজ. All rights reserved.